অর্ধ কোটি টাকা পারিশ্রমিক: সফটওয়্যার ডেভেলপমেন্টে একক সাফল্যের গল্প
এই এই প্রজেক্টটিতে পুরো পৃথিবীর এজেন্সি ও অভিজ্ঞ ডেভেলপাররা বিড করেছিল। তবুও আমি আমার প্রোপোজাল পাঠালাম।
আমি শুধু “I can do it” লিখিনি।
পুরো সিস্টেম কীভাবে তৈরী করব, আর্কিটেকচার কেমন হবে, কোন টেকস্ট্যাক কেন ব্যবহার করব , সবকিছু বিশদভাবে লিখলাম।
পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি Upwork নোটিফিকেশন—
“We loved your proposal. Can we talk today?”
ক্লায়েন্ট ছিলেন যুক্তরাষ্ট্রে।
আমার জন্য তখন রাত, তাদের জন্য দুপুর।
টাইমজোন মিলানো সত্যিই কঠিন ছিল।
🔹 রাতভর মিটিং, ভোরে ডেভেলপমেন্ট
অনেক সময় মিটিং হয়েছে রাত ১টায়, কখনও ভোর ৫টায়।
বাংলাদেশে থেকে US ক্লায়েন্টের সাথে কাজ করা আসলেই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমি কখনও না করিনি।
কারণ আমি জানতাম , এই প্রজেক্টটাই আমার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে।
উল্লেখ্য : শুধুমাত্র মিটিং করতাম রাতে , কাজ সাধারণত দিনের বেলায় বা আমার সুবিধা মতো সময়ে করতাম
মিটিং-এর পর ক্লায়েন্ট আমাকে বলল—
“We want YOU to build the entire system—even if you work alone.”
🔹 শুরু হলো সত্যিকারের যাত্রা
আমি পুরো প্রজেক্টটা একাই করছিলাম—
- Full ERP
- CRM
- Client Portal
- Inventory
- Accounting basics
- Workflow Automation
- Role-based Access
- API Integration
- Cloud Deployment
টেকস্ট্যাক:
- Laravel
- React.js
- PostgreSQL
- Redis
- JWT Auth
- AWS
দিনে ৮ ঘণ্টা, রাতে আরও ৬–৭ ঘণ্টা কোড লিখতাম।
কখনও সার্ভার ক্র্যাশ, কখনও API সিঙ্ক হচ্ছিল না—তবুও থামিনি।
🔹 ডেলিভারি এবং ক্লায়েন্টের রেসপন্স
কয়েক মাস পর পুরো ERP সিস্টেম তৈরি করে ডেলিভার দিলাম।
ক্লায়েন্ট টেস্ট করার পর ভিডিও কলে বললেন—
“You did the job of a full engineering team.
We couldn’t expect a better system.”
এটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল।
🔹 এই সাফল্য আমাকে যা শিখিয়েছে
এই প্রজেক্ট আমাকে তিনটি জিনিস শিখিয়েছে—
- একটা বড় স্বপ্ন পূরণ করতে আপনার বড় টিম লাগে না, লাগে বড় মন ও পরিশ্রম।
- দক্ষতা ও নিয়মিততা আপনাকে পৃথিবীর যেকোনো জায়গায় নিয়ে যেতে পারে।
- বাংলাদেশে বসেও আপনি আন্তর্জাতিক লেভেলের সফটওয়্যার তৈরি করতে পারেন।
আমার আপওয়ার্ক প্রোফাইল https://www.upwork.com/freelancers/sagarroy
দ্রষ্টব্যঃ এই প্রজেক্টটিতে কোনো প্রকার AI ব্যবহার করা হয়নি । প্রজেক্টটি আমি যখন শেষ করেছিলাম তখনও AI এর প্রচলন হয়নি

We are proud of you…